ঝাড়গ্রামের ধানঘরিতে দলমা থেকে আসা হাতির পাল, ব্যাপক ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা - The News Lion

ঝাড়গ্রামের ধানঘরিতে দলমা থেকে আসা হাতির পাল, ব্যাপক ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা


দি নিউজ লায়ন ; রবিবার ভোরে আচমকা প্রায়  ৩০ থেকে ৩৫ টি দাঁতাল হাতি দলমা থেকে চলে আসে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের ধানঘরি এলাকায়।যার ফলে ওই এলাকাজুড়ে হাতির হামলার আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাতি গুলি বন দফতরের  পুকুরিয়া বিটের ধানঘোরীর জঙ্গলে রয়েছে। যেকোনো সময় ওই জঙ্গল থেকে হাতি গুলি বেরিয়ে এলাকায় তাণ্ডব চালাবে বলে আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। 


যার ফলে ব্যাপক ফসলের ক্ষতির আশঙ্কা করছেন ওই এলাকার গ্রামবাসীরা। হাতি গুলি প্রকাশ্য দিবালোকে জঙ্গল থেকে বেরিয়ে এলাকায় দাপাদাপির কাজ শুরু করেছে। ওই এলাকার রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতে ভয় করছে। যেভাবে দিনের বেলা হাতি এলাকায় তাণ্ডব শুরু করেছে তাহলে রাতের বেলা হাতি গুলি কিভাবে তাণ্ডব করবে তা নিয়ে যথেষ্ট আতঙ্কে রয়েছেন জঙ্গল লাগুয়া ওই এলাকার বাসিন্দারা। 


গ্রামবাসীরা বিষয়টি বনদফতর কে জানিয়েছে। বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে হাতিকে উত্যক্ত করতে নিষেধ করা হয়েছে। বনদপ্তর হাতি গুলির গতিবিধির ওপর নজর রেখেছে বলে গ্রামবাসীদের জানানো হয়েছে। 


বনদপ্তর এর পক্ষ থেকে ওই এলাকায় হাতিগুলিকে অন্যত্র পাঠানোর জন্য হুলা পাটির সদস্যদের পাঠানোর উদ্যোগ  নিয়েছে। তবে যেভাবে রবিবার সকালে হাতির দল এলাকায় ঢুকে পড়েছে তাতে এলাকার বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছেন বলে গ্রামবাসীরা জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.